আমায় ঝুমকো লতার বাজুবন্ধে কে জড়াল – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
আমায় ঝুমকো লতার বাজুবন্ধে কে জড়াল
আমি তার নাম বলব না না
আমায় লজ্জারাঙা বেনারসি কে পরাল
আমি তার নাম বলব না ॥
আহা চলতে গেলে চরণ কেন থামে
আমার চোখে কেন এত শরম নামে
আমার পথের পরে কনকচাপা কে ছড়াল
আমি তার নাম বলব না ॥
আমি ভালোবাসায় তারে পেলাম নাকি
আমার এত পাওয়া আহা কোথায় রাখি
আমার রিক্ত হিয়া অনুরাগে কে ভরাল
আমি তার নাম বলব না।
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : আলতাফ মাহমুদ,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : কবরী,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
ক খ গ ঘ ঙ (১৩ ফেব্রুয়ারি ১৯৭০)
Leave a Reply