তুমি সুন্দর হে এসো না – লিরিক্স – আল কামাল আবদুল ওয়াহাব
তুমি সুন্দর হে এসো না
মধুমিতা নামে ডাকো না ॥
কত যে দোলা মনেতে ওগো সুন্দর এসো স্বপনে
তোমারে চেয়ে বলো না কী পেয়েছি এ জীবনে।।
কে তুমি দিলে যে দোলা এই জীবনে ওগো বলো না
ব্যাকুল হয়ে ডাকি যে এ নহে শুধু ছলনা ॥
সহসা কেন যে আসে মোর কণ্ঠের বাণী জড়ায়ে
পেয়েছি ওগো তোমারে হায় শুধু যে প্রাণ ভরায়ে ॥
.
কথা : আল কামাল আবদুল ওয়াহাব,
সুর : সুবল দাস,
কণ্ঠ : আইরিন পারভিন, মুজিব আলম;
অভিনয় : সুজাতা, আজিম;
চিত্রপরিচালক : রফিকুল বারী চৌধুরী
তানসেন (৬ ফেব্রুয়ারি ১৯৭০)
Leave a Reply