খোকন সোনা বলি শোনো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
খোকন সোনা বলি শোনো
থাকবে না আর দুঃখ কোনো
মানুষ যদি হতে পারো ॥
এই কথাটি মনে রেখো
দুখি জনের সহায় থেকো
কারও মনে আঘাত দিলে
নিজেই ব্যথা পাবে আরও ॥
সত্য কথা সদাই বলো
সঠিক পথে এগিয়ে চলো
লোভে যে পাপ, পাপে মরণ
সকল কাজেই স্মরণ করো ॥
লেখাপড়া শিখতে হবে
তবে বড় বলবে সবে
বিপদ যদি আসে কভু
সাহস নিয়ে ধৈর্য ধরো
আমার দোয়া সাথে রবে
যেথায় থাকো, যেমন ভাবে—
নিজের জীবন নিজেই গড়ো ॥
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম,
অভিনয় : মালতী দেবী (?),
চিত্রপরিচালক : ই আর খান
সন্তান (২৩ জানুয়ারি ১৯৭০)
Leave a Reply