• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝনক ঝনক পায়েল বাজে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঝনক ঝনক পায়েল বাজে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

ঝনক ঝনক পায়েল বাজে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

ঝনক ঝনক পায়েল বাজে
কার গুনগুন গাওয়াতে
লাজুক লাজুক হৃদয় দোলে মৌ ঝুরঝুর হাওয়াতে
আঁচল উড়ে যায় করি কী উপায়
আঁচল উড়ে যায়, যায় যায় যায়।।

ঝরনা কেন মাতাল হলো নীল পাহাড়ের গায়
কার পরশে সবকিছু যে নতুন হয়ে যায়
আমি তো কিছুই বুঝি না যে
মন চুরি করে নিল কে যে
ফাগুন ফাগুন মেলাতে।।

এত খুশি কোথায় রাখি ভেবে মরি আজ
হঠাৎ যেন পেলাম ছুটি, ভুলেছি সব কাজ
আমি যেন নেই আমার মাঝে
কোথায় যাব জানি না যে
অলস অলস বেলাতে।।

.

কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : সুজাতা,
চিত্রপরিচালক : নজমুল হুদা মিন্টু
সূর্য উঠার আগে (৯ জানুয়ারি ১৯৭০)

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:যদি এমন করে অভিমানে রবে দূরে সরে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:খোকন সোনা বলি শোনো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑