শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে
দোদুল দোদুল মনময়ূরী পেখম পেখম খোলে।।
স্বপ্নগহনে রেখেছে ছোট্ট কুঁড়ি গন্ধ ছড়িয়ে
মুগ্ধ নয়নে খেলেছে লুকোচুরি লজ্জা জড়িয়ে
তুমি কি তৃষ্ণা হয়ে এসেছ স্বপ্ন লয়ে
প্রাণেরই মহুল মহুল ছায় ॥
দুষ্টু পাখিটি প্রেমের পিঞ্জিরাতে বন্দী হয়েছে
সপ্ত সুরেতে মনের এ আঙিনাতে ঝরনা বয়েছে
তুমি কি সঙ্গোপনে দিলে গো ছন্দ এনে
আমারই লাজুক লাজুক পায় ॥
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : আলতাফ মাহমুদ,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : কবরী,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
ক খ গ ঘ ঙ (১৩ ফেব্রুয়ারি ১৯৭০)
Leave a Reply