প্রিয়তম তুমি এলে
তুমি এলে জীবনে মধুময় লগনে
প্রিয়তমা তুমি এলে
তুমি এলে জীবনে মধুময় লগনে
প্রিয়তম! প্রিয়তমা!
মোর হৃদয় দিলে বাসনার দীপ জ্বেলে
মোর জীবনে তুমি কত সুর নিয়ে এলে
এই ভালোবাসা দিল তারে ভাষা
ভরে ওঠে কূজনে ॥
মোর পরানে ওগো বাঁশি হয়ে তুমি বাজো
আমি জানিনি আগে এত কাছে মোর আছ
মোরা মুখোমুখি যেন চখাচখি
ফুলবনে বিজনে ॥
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : আলী হোসেন,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন, বশীর আহমদ;
অভিনয় : সুজাতা, আজিম;
চিত্রপরিচালক : কামাল আহমেদ
অবাঞ্ছিত (১৩ জুন ১৯৬৯)
Leave a Reply