চোখ ফেরানো যায় গো – লিরিক্স – সৈয়দ শামসুল হক
চোখ ফেরানো যায় গো
তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে
মনের খোলা আয়না।।
রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মনের মাঠে ঐ
বৃষ্টিভেজা মিষ্টি মেয়ে কই গো তুমি কই
কালো কেশের মেঘে ঢাকা মধুর কামনা
অমন করে তুমি তারে লুকিয়ে রেখো না
লুকিয়ে রেখো না, রেখো না ॥
না হয় তুমি একটুখানি কাছে এলে গো
ক্ষতি কী আর আজকে যদি পরশ দিলে গো
রূপবতী আমায় তুমি বারণ কোরো না
মন নিলে গো মন দিতে হয় তাও কি জানো না
তাও কি জানো না, জানো না ॥
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : আলী হোসেন,
কণ্ঠ : বশীর আহমদ,
অভিনয় : আজিম,
চিত্রপরিচালক : কামাল আহমেদ
অবাঞ্ছিত (১৩ জুন ১৯৬৯)
Leave a Reply