দেখা হলো পথ চলিতে – লিরিক্স – সৈয়দ শামসুল হক
ও-ও-ও, দেখা হলো পথ চলিতে
সাগর যেন আহা ডাগর আঁখি
স্বপনবনে সে তো সোনার পাখি
মন চায় মন দিতে।।
জীবন পথে একা চলেছি
সহসা তারে আমি দেখেছি
ভাবনা এলোমেলো
সে যেন কাছে এল কিছু বলিতে ।।
সে কেন আরও কাছে এল না
কণ্ঠে ফুলমালা নিল না
শুধু যে মন নিয়ে
আমারই পথ দিয়ে গেল চকিতে।।
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : আলী হোসেন,
কণ্ঠ : মোহাম্মদ আবদুল জব্বার,
অভিনয় : আজিম,
চিত্রপরিচালক : কামাল আহমেদ
অবাঞ্ছিত (১৩ জুন ১৯৬৯)
Leave a Reply