• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খনে আছে খনে নাই রে পাগলা মনা – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » খনে আছে খনে নাই রে পাগলা মনা – লিরিক্স – সৈয়দ শাহনূর
খনে আছে খনে নাই রে পাগলা মনা।
খনে আছে খনে নাই।
মনরে এ ঘরের দুয়ার দেখ চাও পরকাশ।
থাকিতে শক্তি আছে ছাড়িলে বিনাশ।
মনরে তনেँ-মনে দেখা হইলে সদায় বাজার।
সুকামে-মুকামে মৌলায় পাতিছৈন পসার ॥
মনরে আব, আতশ, খাক রাদ চারি চিজে খাড়া।
বিচার করিয়া দেখ ভাঙা নাও জোড়া ॥
মনরে সুজন বাজিকরে পাতিছে ধান্দাবাজি।
খনে হয় লাখপতি খনে নওকার মাঝি।
মনরে সৈয়দ শাহনূরে কইন মনজুরের বালক।
নওকায় বসিছে সাধু গলইয়ে তিলক ॥

শব্দার্থ : ১. খনে আছে খনে নাই = এই আছে এই নেই। ২. পরকাশ = প্ৰকাশ। ৩. তনে = দেহে। ৪. সুকাম = সুকর্ম। ৫. মুকাম = বাসস্থান; আস্তানা। ৬. পাতিছৈন = পেরেছেন। ৭. পসার = দোকান; পণ্যসম্ভার। ৮. আব = পানি; জল। ৯. আতশ = আগুন। ১০. খাক = মাটি। ১১. রাদ = বাতাস। ১২. নওকার = নৌকার। ১৩. গলইয়ে = নৌকার গলুইয়ে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:সাউদের নাও ডুবাইলায় রে গহিন সাগর – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:শাহ নূরের পিরিতি ভালা নায় রে ও বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑