• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শাহ নূরের পিরিতি ভালা নায় রে ও বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শাহ নূরের পিরিতি ভালা নায় রে ও বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর
শাহ নূরের পিরিতি ভালা নায় রে ও বন্ধু।
শাহ নূরের পিরিতি ভালা নায় ॥
পরার সাথে পিরিতি করি গলে দিমু সোনা।
তন-মন ছাড়িয়া দিমু না হইল আপনা ॥
পরার সাথে পিরিতি কোন আম্মুকে করে।
ভূষির অনল গাটিত বান্ধি জ্বলিয়া পুড়িয়া মরে ॥
আশিকের যদি দুখ মাশুকে না জানে।
পিরিতের অনলে দহে কিবা রাত্রি দিনে।।
সুজনে সুজনের সাথে পিরিতি যদি করে।
পিরিতি না ছাড়ে তারার ডুবিলে সাগরে ॥
নাকিছে পিরিতি কইলু তনু খাইল ঘুণে।
পিরিতি যে জন করে আশিক লোকে জানে।।
সৈয়দ শাহনূরে কইন সকল পিরিতি ছার।
পির মুরশিদে পিরিতি কৈলে আখেরে তরিবার ॥

শব্দার্থ : ১. দিমু = দেব; দিব। ২. আম্মুকে = আম্মক; বোকা। ৩. ভূষি = শস্যের চোকলা বা খোসা। ৪. অনল = আগুন। ৫. গাটিত বান্ধি = গাঁইটে বেঁধে। ৬. দহে = জ্বলে পুড়ে। ৭. তারার = তাদের। ৮. নাকিছে = অধমে। ৯. কইলু = বলল। ১০. তনু = দেহ। ১১. কৈলে = করলে। ১২. তরিবার = উদ্ধার পাওয়ার।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:খনে আছে খনে নাই রে পাগলা মনা – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ও ভাই জাগরে বেভুলে যাও নিদ – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑