• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাউদের নাও ডুবাইলায় রে গহিন সাগর – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সাউদের নাও ডুবাইলায় রে গহিন সাগর – লিরিক্স – সৈয়দ শাহনূর
সাউদের নাও ডুবাইলায় রে গহিন সাগর।
পাইকে ডুবাইয়া নাও হইলায় অন্তর ॥
তল্লিত ছাড়া নাওরে গলৈ ভরা ধন।
বনিজে আসিয়া সাধুর হৈল বিড়ম্বন ॥
নাওর নাই তল্লি রে সমুদ্দুরের নাই মোর।
বনিজে আসিলা সাধুসঙ্গে লইয়া চোর ॥
সাধু বনিজে আইলা বেপার করিবারে
খন্নাছে ডুবাইল নাও দোষ দিমু কারে ॥
শশুড়ি, ননদি, জাল দেওরা হৈল বৈরী।
নওকার মাঝি কি ধন ছিল চিনিতে না পারি।
নওকার মাঝে মহাজন না বুঝিও দূর।
বসিয়া বিরাজ করৈন কর্তা ঠাকুর ॥
সৈয়দ শাহনূরে বুলৈন এই সে দুখে মরি।
রহম বখস বালক লইয়া মুরশিদের পদে তরি ॥

শব্দার্থ : ১. সাউদের নাও = গৃহস্থের নৌকা। ২. পাইক = পেয়াদা। ৩. তল্লি = তলা; তলদেশ। ৪. নাওরে = নৌকাখানি। ৫. গলৈ = নৌকার গলুই। ৬. বনিজে বাণিজ্যে। ৭. হৈল = হলো। ৮. নাওর নাই তল্লি = নৌকার তলা নেই। ৯. খন্নাছ = দুষ্টু; দুর্বৃত্ত। ১০. জাল = জা; দেবর বা ভাশুরের স্ত্রী। ১১. দেওরা = দেবর। ১২. নওকার = নৌকার। ১৩. করৈন = করেন। ১৪. বুলৈন = বলেন।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:এ ঘর বানাইয়া দিল কুনে পরান বন্ধু-রে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:খনে আছে খনে নাই রে পাগলা মনা – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑