• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও পির মুর্শিদজি পড়িলাম সংকটে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও পির মুর্শিদজি পড়িলাম সংকটে – লিরিক্স – সৈয়দ শাহনূর
ও পির মুর্শিদজি
পড়িলাম সংকটে তরাই লইবায়নি ॥
সংকটে পড়িয়া মুরশিদ ডাকি বারে বার।
অভাগিনির পাপ খেম সংকটের মাঝার ॥
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে।
পাইয়া হারাইলাম মানিক আপন করম দোষে ॥
নূরে ডাকে পির মুর্শিদ কর যে উদ্ধার।
মুরশিদ বিনে এ দরিয়া কে করিব পার ॥
দরিয়ার পারে পারে ডাকি বারে বার।
খেওয়ানিয়ে না করে পার মুই যে গুনাগার ॥
নাও নাই বৈঠা নাই জানি না সাঁতার।
পির বিনে এ দরিয়া কে করিব পার ॥
সৈয়দ শাহনূরে বুলে দরিয়ার পারে রইয়া।
রহম বখস বালক সঙ্গে লও তরাইয়া ॥

শব্দার্থ : ১. তরাই লইবায়নি = উদ্ধার করবে কি। ২. খেম = ক্ষমা করো। ৩. করম দোষে = কর্মদোষে। ৪. খেওয়ানিয়ে = যিনি খেয়া পারাপার করেন। ৫. মুই = আমি। ৬. বুলে = বলে। ৭. লও তরাইয়া = উদ্ধার করো; পার করে নাও।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:চল চলরে ননদি জাল আমরা যাই জলে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আর নারে নারে নারে নারে নারে নারে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑