• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চল চলরে ননদি জাল আমরা যাই জলে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » চল চলরে ননদি জাল আমরা যাই জলে – লিরিক্স – সৈয়দ শাহনূর
চল চলরে ননদি জাল আমরা যাই জলে।
কদমতলে বসিয়া কানাই বাঁশিয়ে কি বোল বুলে ॥
জলে যায় রে রাধিকা সুন্দর ললিতা যায় আগে।
কদমডালে বসিয়া কানাই রাধা ডাকে রাগে।।
রাধায় বুলৈন শুন ললিতা আমরা যাই জলে।
কদমডালে কুনজন আছে কইল স্বরে বুলে ॥
মহাকুটিলা সঙ্গে আর সখীগণ।
জল ভরিয়া পারে থৈয়া সকল হইল ধন্ধ ॥
কলসি ভরিয়া গো সখী থৈলা উনচা পাড়ে।
আচমবিতি কানাই আসি ধৈলা রাধার ছিরে ॥
ছাড়িয়া দেওরে ও কালা কানু দেখিলা কুটিলা।
বাড়িত গেলে কইয়া দিব মারিব জটিলা।।
রাধিকায় উঠিয়া বুলে সঙ্গে বৈরী মোর।
ছাড়িয়া দেওরে নির্লজ্জা কানাই চলিয়া যাই ঘর ॥
কুখেনে জলেরে আইলু পন্থ বহুত দূর।
জল সংবাদ কথা বুলে সৈয়দ শাহনূর ॥

শব্দার্থ : ১. জাল = জা; দেবর বা ভাশুরের স্ত্রী। ২. ললিতা = রাধার এক সখী। ৩. বুলৈন = বলেন। ৪. কুনজন = কোন জন; কেবা। ৫. কুটিলা = রাধার ননদ ও আয়ানের ভগিনি। ৬. থৈয়া = রেখে। ৭. উনচা পাড়ে = উঁচা পাড়ে। ৮. আচমবিতি হঠাৎ; আকস্মাৎ। ৯. ধৈলা = ধরলেন। ১০. ছিরে = হাতে। ১১. মারিব জটিলা = খুব মারবে। ১২. কানাই = শ্রীকৃষ্ণ। ১৩. কুখেনে = অসময়ে; কুক্ষণ। ১৪. আইলু = এলাম; আসলাম। ১৫. বুলে = বলে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:শুন শুন গো ননদি জাল, কোকিল স্বরে বলে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ও পির মুর্শিদজি পড়িলাম সংকটে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑