• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর নারে নারে নারে নারে নারে নারে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আর নারে নারে নারে নারে নারে নারে – লিরিক্স – সৈয়দ শাহনূর
আর নারে নারে নারে নারে নারে নারে
নায়রে নারে নারে নারে নারে নারে নারে
আইস গো সরস্বতী লামিয়া দেও গো বর।
গায় দিবায় বল জুর কুকিলার স্বর।
মাঘ ও পঞ্চমীর দিন বসন্তের রাইত।
সরস্বতী বন্দিয়া গাও বসন্তের গীত ॥
এক বিনে দুই নাই আদমের তরান।
এক নাম জপরে ভাই পাইবায় তরান ॥
সর বিনে গতি নাই তিনকুমে চাইও
সরব নাম জপ করি ধিয়ান করি রৈও৬ ॥
মনের মাঝে তরাস করি ধিয়ান করি লৈও।
পছিমে পিছ দিয়া নাম ডাক দিও।
মন না হিলাইও ভাই করিও ধিয়ান
যে মানে মুরশিদের আওয়াজ, সে বড় সিয়ান।।
এক নাম বিনে ভাই দুই নামে না ধরিও।
বাঘের সমান খাপ ধরি, মুরশিদের মুখ চাইও।।
আসন ধরিয়া ভাই নামে দিও ডাক।
আসমান জমিন ঘুরিয়া আইব কুমারের চাক ॥
যবে দেখ বাম দিয়া দেখা আসি দিব।
লা হাওলা পড়িয়া ভাই তওবা পড়িও ॥
মনজুরের বালকে কয় আমার খালি হাড়ি।
না দেখিলাম স্বামীর পদ জিতে আছি রাড়ি‍ ॥

শব্দার্থ : ১. সরস্বতী = হিন্দুদের মতে বিদ্যা কলার দেবী। ২. লামিয়া = নেমে; নামিয়া। ৩. বর = আশির্বাদ। ৪. বন্‌দিয়া গাও = বেঁধে গাও। ৫. তরান = উপায়; উদ্ধার। ৬. রৈও = থাকিয়া; থেকো। ৭. পছিমে = পশ্চিমে। ৮. মন না হিলাইও = মন সারাবে না; ধ্যান ভাঙবে না। ৯. সিয়ান = সেয়ানা। ১০. বাঘের সমান খপ ধরি = বাঘের মতো শক্ত করে ধরে। ১১. রাড়ি = বিধবা।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:ও পির মুর্শিদজি পড়িলাম সংকটে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:নিনদে কইলায় মন, নিনদে বেভুল হৈলায় পাগল মনরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑