• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বন্ধু রইলায় কার বাসর ও আহারে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার বন্ধু রইলায় কার বাসর ও আহারে – লিরিক্স – সৈয়দ শাহনূর
আমার বন্ধু রইলায় কার বাসর ও আহারে
বন্ধু তুমি রইলায় কার বাসরে ॥
কুনখানে গেলায়রে বন্ধু না পাইলু উদেশ।
বালক থইয়া রে বন্ধু গেলায় কোন দেশ ॥
আহারে কোন দেশে গেলায় বন্ধু নিদয়া হইয়া।
অনাথ বালকে ঝুরি পন্থ পানে চাইয়া ॥
কোন স্থানে রইলায় গিয়া আমার কালা চান্দ।
অধম বালকেরে দিলায় পেরেম রসের ফান্দ ॥
কথায় গেলায় পরান বন্ধু ধুড়িয়া না পাই।
মনে কয় সামনে রাখি চান্দ মুখে চাই ॥
দুখিতে ফইরাদ করি বন্ধু পরানের হরি।
শাহনুরে কান্দন করইন হইয়া ভিখারি ॥
ভিখারি হইলু ঠাকুর পদের তলে আশ।
ফকির নাম দিয়াছ বন্ধু না কর বিনাশ ॥
ভিখারি করিছ বন্ধু রাখ পদের তলে।
লাহুল দরিয়ায় বন্ধু তুমি লও কূলে ॥
সৈয়দ শাহনূরে বুলৈন ঠাকুর শাহ মনজুর।
পদের দলে বাসা মাঙ্গি নাকিছ তোমার নূর।।

শব্দার্থ : ১. কুনখানে = কোথায়। ২. না পাইলু = পেলাম না। ৩. উদেশ = খোঁজ; সন্ধান। ৪. থইয়া = রেখে। ৫. নিদয়া = নির্দয়। ৬. ঝুরি = কাঁদি। ৭. পেরেম রসের = প্রেমের রসের। ৮. ধুড়িয়া না পাই = খুঁজে না পাই। ৯. ফইরাদ = ফরিয়াদ। ১০. হরি = বিষ্ণু; নারায়ণ; কৃষ্ণ। ১১. করইন = করেন। ১২. হইলু = হলো। ১৩. লাহুল দরিয়া = কিনারাহীন সাগর। ১৪. বুলৈন = বলেন। ১৫. মাঙ্গি = প্রার্থনা করি; চাই। ১৬. নাকিছ = অধম।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:ও পরান দূতী এ এ এ, তোমরা কানাইরে আনরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑