• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে।
রাধার মন শান্ত রইছে বন্ধুয়ার ঘরে ॥
নিকুঞ্জ মন্দিরে ঘর নাই পরকাশ।
তোমারে দেখিবার তরে মনে রাখি আশধ ॥
মনে আশা রাখি বন্ধু তোমারে দেখিবার।
অনাথ জানিয়া মোরে দেখাও দিদার ॥
দিদারে দরশন মিলে দিদারে সকল।
তুমি বন্ধু দেখিবারে হইলু বিফল ॥
বিফল হইয়া মুই রইলাম লাহুলে।
রাইতে দিনে ঝরে পরানি, বন্ধু আইস কূলে ॥
নিকুঞ্জ মন্দিরে ঘর দরজা নাই তার।
খনে আয় ঘরের ভিতর খনে ঘরের বার।
আউতি জাউতি করি ভানু হয় ঘরের বার।
রাধায় বলে পরানের বন্ধু মুররি বাজার ॥
সৈয়দ শাহনূরে কয় যদি দয়া হয়।
তুমি কালা জুনাবের তলে রাখ দয়াময় ॥

শব্দার্থ : ১. লাহুলে = জগৎসংসারে। ২. রাধার = রাধিকার। ৩. পরকাশ = প্ৰকাশ। ৪. আশ = আশা। ৫. দিদার = দর্শন। ৬. হইলু = হলাম; হইলাম। ৭. ঝরে পরানি = পরান কান্দে। ৮. আইস = এসো। ৯. খনে = ক্ষণে। ১০. ঘরের বার = ঘরের বাইরে। ১১. আউতি জাউতি করি = আসা যাওয়া করে। ১২. কালা = কৃষ্ণ। ১৩. জুনাবের তলে = চরণ তলে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:আমার বন্ধু রইলায় কার বাসর ও আহারে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:নবীন যৌবনের কালে ঘরে জোড় বাতি – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑