• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীন যৌবনের কালে ঘরে জোড় বাতি – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নবীন যৌবনের কালে ঘরে জোড় বাতি – লিরিক্স – সৈয়দ শাহনূর
নবীন যৌবনের কালে ঘরে জোড় বাতি
আর গগনের চান্দ ঘরে, দেখ নিতি নিতি।
আর তেলে উঠিয়া বলে, আমি বাতির লাগাল পাই
প্রকাশ করিয়া ঘর, সর্বস্থান চাই।
আর শানুরের তনে বুলে, আমি মনের লাগাল পাই
নিরলে বসিয়া রূপ নয়ন ভরি চাইরে।
আর নয়ন ভরিয়া রূপ চাইতে না পারি
ধিয়ানে চাইতে রূপ সঙ্গে হইয়া বৈরী।
বন্ধের রূপ চাইতে আমার সঙ্গে দুরাচার
পরান নাথের দয়া হইলে হইব পরচার
মুর্শিদের জুনাব বিনে আশা কর কার।
মুরশিদে চেতাইলে বাতি হইব পরকাশ।
মিছা ধান্ধা ভরে কর যাইতে নাই আশ।।
সৈয়দ শাহনূরে বুলইন মুরশিদ শাহ মঞ্জুর।
চেরাগ বাতি জুড়িয়া দিবায় দেখিতাম ধুর ॥

শব্দার্থ : ১. নিতি নিতি = প্রতিদিন; সবসময়। ২. লাগাল = নাগাল। ৩. বুলে = বলে। ৪. চাইতে না পারি = দেখতে না পারি। ৫. বন্ধের = বন্ধুর। ৬. রূপ চাইতে রূপের চেয়ে। ৭. পরচার = প্রচার। ৮. চেতাইলে = বাড়িয়ে দিলে। ৯. পরকাশ = প্রকাশ। ১০. আশ = আশা। ১১. ধুর = পথ; উপায়।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ধেনু লইয়া চল মাঠে যাইরে রঙিলা ভাই – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑