• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও পরান দূতী এ এ এ, তোমরা কানাইরে আনরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও পরান দূতী এ এ এ, তোমরা কানাইরে আনরে – লিরিক্স – সৈয়দ শাহনূর
ও পরান দূতী এ এ এ, তোমরা কানাইরে আনরে।
আর কানাইয়ার শোকে তনু আমার হৈল জর জর।
দূতীয়ে আনিয়া দেও বন্ধুয়ার খবর ॥
আরে যাও যাও ওগো দূতী বন্ধু আন চাইয়া।
দেখিলৈমু বন্ধুয়ার রূপ নয়ান ভরিয়া ॥
থাক গো কিশোরী পিয়ারি এইখানে বসিয়া।
চলিলা কিশোরী দূতী বার তার লাগিয়া ॥
কানাইয়ার সামনে গিয়া দূতী হইলা খাড়া।
কানাইয়ে বুলইন দূতী কও কথার মুড়া ॥
দ্রুতি বলে শোন কানাই তুমি আমার কথা।
অবলা তেজিয়া তুমি বসি রৈছ কোথা-রে ॥
কিশোরী দুতীর কথা শুনি বুলে হায় হায়।
যুললশ গোপিনী কানাই কেমনে পালায় ॥
কানু যায় বাধার ঘরে ধরি দূতীর গলে।
রাধা কানুর মিলন হৈল কদম্বের তলে ॥
তন রাধা মন কানু শাহনূরে বুলে।
রাধা কানুর মিলন হৈল আড়াই হাতের তলে ॥

শব্দার্থ : ১. দূতী = সংবাদবাহিকা; প্রণয়ী ও প্রণয়িনীর মধ্যে যে মহিলা খবরাখবর আনা নেওয়া করে। ২. হৈল = হলো। ৩. জর জর = জর্জর, বিনষ্ট। ৪. দেখিলৈমু = দেখে নেব। ৫. বুলইন = বলেন। ৬. কথার মুড়া = কথার সারাংশ। ৭. রৈছ = রয়েছ। ৮. গোপিনী = গোয়ালিনি; গোপবধূ। ৯. বুলে = বলে। ১০. রাধা রাধিকার। ১১. কানু = শ্ৰীকৃষ্ণ।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:তোর শরীরে দয়ামায়া নাই রে বন্ধুয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আমার বন্ধু রইলায় কার বাসর ও আহারে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Comments

  1. Goutam das

    January 9, 2026 at 5:49 pm

    অনেক সুন্দর হয়েছে

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑