• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর শরীরে দয়ামায়া নাই রে বন্ধুয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তোর শরীরে দয়ামায়া নাই রে বন্ধুয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর
তোর শরীরে দয়ামায়া নাই রে বন্ধুয়া
তোর শরীরে দয়ামায়া নাই
অতদিন আছিলায় বন্ধু আমার ঘরে বৈয়া।
যাইতে কেনে পরান বন্ধু না গেলায় বুলাইয়া ॥
পরবাসী আসিয়া তুমি রইলায় আমার ঘরে।
কলঙ্কিনী করিয়া গেলায় গোকুল নগরে ॥
শুনরে পরানের বন্ধু অবলায় ডাকে তরে।
তোর লাগি গোকুলের লোকে ঘুসনা কৈল মোরে ॥
শশুড়ি ননদি জাল তারা হৈলা বৈরী
শশুড়ির সেবায় থাকি গুলামিটি হারি ॥
ওউ কথা শুনিয়া কানু দিলাত উত্তর।
শশুড়ি ননদি সেবা কর গিয়া তোর ॥
সৈয়দ শাহনূরে কইন সৈয়দ নবুর বেটা।
কানাই ছাড়িয়া যাইতে খাইল পেরেম ঝাটা ॥

শব্দার্থ : ১. বৈয়া = বসে। ২. কেনে = কেন। ৩. বুলাইয়া = বলে। ৪. পরবাসী প্রবাসী। ৫. গোকুল নগরে = শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি। ৬. ঘুসনা = ঘোষণা। ৭. কৈল = করল। ৮. জাল = ভাশুর বা দেবরের স্ত্রী। ৯. হৈলা = হলেন; হইলেন। ১০. কানাই = শ্রীকৃষ্ণ।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:জাগলায় নারে মন বানাইয়া মাটির ঘর ভরিছে পবন – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:ও পরান দূতী এ এ এ, তোমরা কানাইরে আনরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑