• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বন্ধু হৈলায় নিঠুর রে – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার বন্ধু হৈলায় নিঠুর রে – লিরিক্স – সৈয়দ শাহনূর
আমার বন্ধু হৈলায় নিঠুর রে।
নিষ্ঠুর হৈলায় পরান বন্ধু আমারে তেজিয়া।
নিরবধি ঝুরে পরান তুই বন্ধের লাগিয়া ॥
তুই হেন বন্ধু-আরে কালা পরকাশিত ঘরে।
পুরে তার মনের সাধ রে বন্ধু সদায় মন্দিরে ॥
যে দেখিছে এক দিনরে সে কি পাশরিব
কি কইমু মোর দুঃখের কথা কেবা নিবারিব ॥
কইতে মনের দুঃখরে বন্ধু জ্বলিয়া উঠে হিয়া।
নিদয়া নিষ্ঠুর বন্ধে না চায় ফিরিয়া ॥
কোনো স্থানে রৈলায় পরান বন্ধু ধুড়িয়া না পাই।
হিয়ার আতসে জ্বলি আরে বন্ধু তনু কৈলু ছাই ॥
নিরলে বসিয়া রৈছ-রে বন্ধু নাই তোর বাসনা।
অবলার কাকুতি দেখিরে বন্ধুয়া না লাগে বেদনা ॥
বন্ধু বন্ধু ডাকি আরে বন্ধু বড় ধন।
বন্ধুর লাগি ঝুরিরে বন্ধু নাই তোর বেদন ॥
সৈয়দ শাহনূরে বুলৈন-রে কালা মুইসে অভাগিনী
ননদিনি বুলে রাধা শ্যামের সোহাগিনী ॥

শব্দার্থ : ১. হৈলায় = হলো; হইল। ২. পরকাশিত = প্রকাশিত। ৩. পাশরিব = ভুলবে। ৪. নিবারিব = নিবারণ করবে। ৫. নিদয়া = নির্দয়। ৬. রৈলায় = থাকলে, আছ। ৭. ধুড়িয়া = খোঁজে, সন্ধান করে। ৮. তনু = দেহ। ৯. কৈলু = করলাম। ১০. রৈছ = রয়েছ। ১১. ঝুরিরে = কাঁদিরে। ১২. বুলৈন = বলেন। ১৩. বুলে বলে। ১৪. শ্যাম = শ্রীকৃষ্ণ।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:তুমি আমার কলিজার জিগর রে বন্ধু – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:আইস আইসরে পরানের বন্ধু করি নিবেদন – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑