• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আইস আইসরে পরানের বন্ধু করি নিবেদন – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আইস আইসরে পরানের বন্ধু করি নিবেদন – লিরিক্স – সৈয়দ শাহনূর
আইস আইসরে পরানের বন্ধু করি নিবেদন।
অবুলা রাধারে বন্ধে দেও দরশন ॥
মিনতি করিয়া রাধে কইলা চরণে।
তোমার শোকে ঝুরে পরানি দয় কামবানে ॥
জোড় মন্দিরে বাজাও বাঁশি দেখিরে তোমারে।
রাধার মনের অনল বন্ধু ধরিব গিয়া তরে ॥
আমারে ছাড়িয়া বন্ধু রইলায় মধুপুর।
না শুনি কওরে বন্ধের বচন মধুর ॥
তোমার উদ্দেশ আমি রে বন্ধু পাইমু কুন কলে।
রাধিকার মনের অনল নিরবধি জ্বলে ॥
অবুলা বেভুলা নারী অল্প বুইধি লইয়া।
চাইতে পরানের নাথ যায় পালাইয়া ॥
সৈয়দ শাহনূরে বলে হিয়া ধরাইতাম না পারি।
একেলা মন্দিরখানি রাধায় বসিয়া ঝুরি ॥

শব্দার্থ : ১. অবুলা = অবলা। ২. রাধে = রাধা; রাধিকা। ৩. কইলা = বললেন; কইলেন। ৪. কুন কলে = কোনকালে। ৫. অল্প বুইধি = কম বুদ্ধি। ৬. নাথ = স্বামী; প্রভু। ৭. ঝুরি = কাঁদি।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:আমার বন্ধু হৈলায় নিঠুর রে – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:জাগলায় নারে মন বানাইয়া মাটির ঘর ভরিছে পবন – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑