• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন বসন্তের কালে হে এ নাই সে পাইলু – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এমন বসন্তের কালে হে এ নাই সে পাইলু – লিরিক্স – সৈয়দ শাহনূর
এমন বসন্তের কালে হে এ নাই সে পাইলু।
গাঁথিয়া পুষ্পের মালা পন্থে চাইয়া রইলু ॥
ফুটিছে নানান ফুল ডালের উপর।
ফুলের মালা গাঁথিয়া আমি যাইমু কোন্ শহর ॥
সুগন্ধ খোশবয় পাইয়া ভমরা পাগল।
বন্ধু বন্ধু করিয়া রাধা হইছে বিফল ॥
কি বলিমু কুথায় যাইমু দুঃখ রইল মনে।
রাধার মনের ব্যথা ওগো পরান কালায় জানে ॥
সৈয়দ শাহনূরে বলে রাধা মহামতি।
ছাড়াইলে না ছাড়ান যায় সুজনের পিরিতি ॥

শব্দার্থ : ১. পাইলু = পেলে; পাইল। ২. রইলু = থাকল; রইল। ৩. রাধা = রাধিকা। ৪. কুথায় যাইমু = কোথায় যাব। ৫. পরান কালায় জানে = পরান কৃষ্ণ জানে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:কে শুনাল কানে ভাই অপরূপ কথা – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:পরথম বসন্তের দিনে, বন্ধু গেলায় রে ছাড়িয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑