• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে শুনাল কানে ভাই অপরূপ কথা – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কে শুনাল কানে ভাই অপরূপ কথা – লিরিক্স – সৈয়দ শাহনূর
কে শুনাল কানে ভাই অপরূপ কথা
ডাকাতির ঘাটে নাও ঠেকিল সর্বদা ॥
দিলালপুরে যাইতে নাও চৌকিদারে ডাকে।
গুন কাছি ছিড়িয়া নাও বালুচরে ঠেকে ॥
ছিরিপুরে দিলালপুরে মধ্যে সমুদ্দর।
তিন পুনিয়ার ঘাটে বুঝি সর্বজন চোর ॥
সকল চোরের মাঝে আছে এক চোর দানা।
তিন পুনিয়ার ঘাটে বুঝি চোরের মুদিখানা ॥
তিন পুনিয়ার ঘাটে যদি না থাকিত চোর।
কেমনে বসতি হইত শহর ছিরিপুর ॥
মহাজন বেপারি বইছইন মছলন্দের উপর।
সৈয়দ শাহনূর হইলা চিন্তায় কাতর ॥

শব্দার্থ : ১. গুন কাছি = গুন দিয়ে নৌকা টানার রশি। ২. এক চোর দানা = চোরের সরদার।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:হায়রে রঙিলা নায়ের মাঝি – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:এমন বসন্তের কালে হে এ নাই সে পাইলু – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑