• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরথম বসন্তের দিনে, বন্ধু গেলায় রে ছাড়িয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পরথম বসন্তের দিনে, বন্ধু গেলায় রে ছাড়িয়া – লিরিক্স – সৈয়দ শাহনূর
পরথম বসন্তের দিনে, বন্ধু গেলায় রে ছাড়িয়া।
মুই অভাগি ঝুরিয়া মরি, তুই বন্ধুর লাগিয়া ॥
পিরিতে আকুল হইয়া, ডাকি বার বার।
তুষের অনলে জলে, পরানি আমার ॥
আসিবায় পরান বন্ধু দুঃখ যাইব দূরে।
বন্ধুর শোকে পরানি মোর, দিবানিশি ঝুরে ॥
আইস রে পরান বন্ধু জ্বলিয়া যায় বুক।
হিয়াতে রাখিয়া হিয়া দেখি চান্দ মুখ ॥
মুই অভাগির মনের দুঃখ অপরে না জানে।
বন্ধু বিনে মনের দুঃখ, নিবারিব কুনেত ॥
দেখা দেও পরান বন্ধু, দেখা দেও আমারে।
তোমার শোকে জলে হিয়া, রাইতে দিনে ঝুরে।।
সৈয়দ শাহনূরে বুলে, শাহ মনজুর ঠাকুর।
ঠাকুরের পদতলে রাখ বালক নূর ॥

শব্দার্থ : ১. পরথম = প্রথম। ২. ঝুরিয়া মরি = কেঁদে মরি। ৩. নিবারিব কুনে = কে নেভাবে।
Category: ফোক গানTag: সৈয়দ শাহনূর
Previous Post:এমন বসন্তের কালে হে এ নাই সে পাইলু – লিরিক্স – সৈয়দ শাহনূর
Next Post:নারে নারে নারে নারে, নারে নারে না আরে – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑