• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি জীবনে-মরণে আমায় আপন করেছ – লিরিক্স – সৈয়দ শামসুল হক

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তুমি জীবনে-মরণে আমায় আপন করেছ – লিরিক্স – সৈয়দ শামসুল হক

তুমি জীবনে-মরণে আমায় আপন করেছ – লিরিক্স – সৈয়দ শামসুল হক

তুমি জীবনে-মরণে আমায় আপন করেছ
এই আকাশের মতো আমার বেদনা ধরেছ
আমায় আপন করেছ ॥

আমার মনের চঞ্চল ঢেউ যত
ভাঙে আর গড়ে দিবানিশি অবিরত
তুমি দুকূল মেলে গো নীরবে আমার
অনেক আঘাত সয়েছ ॥

তখন বাতাসে বকুল গন্ধ ছিল
অকারণে মন আলো হয়ে উঠেছিল
আমার নয়নে ঘুমহারা এই রাতে
তোমার আকাশে জ্বলে তারা চাঁদ জাগে
তুমি স্বপ্নের মতো শিয়রে দাঁড়ায়ে
দুহাত বাড়ায়ে দিয়েছ ॥

কথা : সৈয়দ শামসুল হক,
সুর : সমর দাস,
কণ্ঠ : ফরিদা ইয়াসমীন,
অভিনয় : চিত্রা সিনহা,
চিত্রপরিচালক : মহীউদ্দিন
রাজা এলো শহরে (২৮ আগস্ট ১৯৬৪)

Category: সিনেমার গানTag: সৈয়দ শামসুল হক
Previous Post:নদী বাঁকা জানি চাঁদ বাঁকা জানি – লিরিক্স – সৈয়দ শামসুল হক
Next Post:আমি স্বপন বনের নীল অপরাজিতা – লিরিক্স – সাঈদ সিদ্দিকী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑