নদী বাঁকা জানি চাঁদ বাঁকা জানি – লিরিক্স – সৈয়দ শামসুল হক
নদী বাঁকা জানি চাঁদ বাঁকা জানি
তাহার চেয়ে আরও বাঁকা তোমার ছলনা (জানি)
এই ছিল কি তোমার মনে গো (হায়)
হায় রে রূপকুমারী তোমরা নারী আমরা কথায় পারি কেমনে
এই ছিল কি তোমার মনে গো (হায়) ॥
ও রসিক রাজা তোমার ভালোবাসা
শুধু মুখের যত মিঠে বুলি কাজের কিছু না
আহা চাই কী তোমার বুঝিয়ে বলো না
আমি আনতে পারি আলতা-চুড়ি
দিতে ঢাকাই শাড়ি-গহনা
চাই কী তোমার বুঝিয়ে বলো না ॥
মান করো কেন আরও দেব শোনো
দেব মনপাখিরে শিকল বেঁধে তোমার পিঞ্জরায়
ওগো রেখো মোরে তোমার নয়নে
চলো যাই ভেসে যাই প্রেমসাগরে
চলো নাও ভাসায়ে দুজনে
ওগো রেখো মোরে তোমার নয়নে।
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী,
অভিনয় : কবরী, সুভাষ দত্ত;
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
সুতরাং (২২ এপ্রিল ১৯৬৪)
Leave a Reply