বিদায় লগনে তোমারে হারাতে – লিরিক্স – জিল্লুর রহিম
বিদায় লগনে তোমারে হারাতে
কী যে ব্যথা লাগে প্ৰাণে
ফাগুন রাতের ঘোর আঁধিয়ায়
মাতাল হাওয়া তা জানে ॥
দোলনচাপার কোলে
যত শিহরণ দোলে
আমার মনের আকুলতা সে যে
বিরহব্যথার তানে।
আজি মনে পড়ে কি গো প্রথম দেখার ক্ষণ
নির্জন ছিল এমনি সেদিন মাধবীলতার বন।
তোমার আঁখিতে মায়াজাল ছিল
আমার আঁখিতে ভাষা
পরশে তোমার ছিল নিবেদন
আরও ছিল ভালোবাসা
তাই তো তোমারে হারাতে আজিকে
মন মোর নাহি মানে, মন মোর নাহি মানে।
কথা : জিল্লুর রহিম,
সুর : আবদুল হালিম চৌধুরী,
কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : রোজী,
চিত্রপরিচালক : জিল্লুর রহিম
এই তো জীবন (১৩ মার্চ ১৯৬৪)
Leave a Reply