আমি স্বপন বনের নীল অপরাজিতা – লিরিক্স – সাঈদ সিদ্দিকী
আমি স্বপন বনের নীল অপরাজিতা
শত পরিচয়ে অপরিচিতা ॥
রাতের শিয়রে আমি জাগি নিশিগন্ধা
দখিনার বুকে ঢালি সুর মধুছন্দা
আমি মধুমিতা, তুমি জানো কি তা ॥
স্বপন কুহেলি আমি নয়নপাতায়
সজল মেঘের মায়া বনবীথিকায়
আমি দূরে তবু কাছে, জানো কি তা ॥
কথা : সাঈদ সিদ্দিকী,
সুর : ননী চ্যাটার্জি,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম,
অভিনয় : সুজাতা,
চিত্রপরিচালক : কাজী খালেক
মেঘভাঙা রোদ (২ অক্টোবর ১৯৬৪)
Leave a Reply