হো, এল এল এল রে দস্যুর দল – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)
হো, এল এল এল রে দস্যুর দল,
গর্জিয়া নামে যেন বন্যার জল।
চল্ তোরা পঞ্চগ্রামী,
চল্ তোরা কলিঙ্গধামী,
মল্লপল্লী হতে চল,
“জয় চিত্রাঙ্গদা’ বল্,
বল্ বল্ ভাই রে–
ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নাই রে।
রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Leave a Reply