• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এখন রাত্রি কুয়াশার কোলে পৃথিবী ঘুমায় – লিরিক্স – খান আতাউর রহমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এখন রাত্রি কুয়াশার কোলে পৃথিবী ঘুমায় – লিরিক্স – খান আতাউর রহমান

এখন রাত্রি কুয়াশার কোলে পৃথিবী ঘুমায় – লিরিক্স – খান আতাউর রহমান

এখন রাত্রি কুয়াশার কোলে পৃথিবী ঘুমায়
এই তো সময় ভালোবাসবার
‘ভালোবাসি’ সেই কথাটি বলার এই তো সময় ॥

দুজনে নীরবে রয়েছি একা
যেন এ প্রথম হয়েছে দেখা
যেন এ প্রথম হলো পরিচয়—এই তো সময় ॥

জোছনা ছড়ানো আকাশের গায়
তারার দেয়ালি জ্বলে নিরালায়
দখিনা বাতাস ধীরে বয়ে যায়—এই তো সময় ॥

জীবনে বেজেছে মিলনের সুর
পেখম মেলেছে মনের ময়ূর
এখন রাতের হয়েছে দুপুর—এই তো সময় ॥

কথা-সুর : খান আতাউর রহমান,
কণ্ঠ : মাহবুবা রহমান,
অভিনয় : সুমিতা দেবী,
চিত্রপরিচালক : জহির রায়হান
মুভি : কখনো আসেনি (২৪ নভেম্বর ১৯৬১)।

Category: সিনেমার গানTag: খান আতাউর রহমান
Previous Post:হো, এল এল এল রে দস্যুর দল – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)
Next Post:পথে পথে দিলাম ছড়াইয়া রে – লিরিক্স – খান আতাউর রহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑