• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে ভারত, আজি তোমার সভায় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (জাতীয় সংগীত)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হে ভারত, আজি তোমার সভায় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (জাতীয় সংগীত)

হে ভারত, আজি তোমার সভায় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (জাতীয় সংগীত)

        হে ভারত, আজি তোমারি সভায়  শুন এ কবির গান ।
        তোমার চরণে নবীন হরষে  এনেছি পূজার দান ।
        এনেছি মোদের দেহের শকতি,  এনেছি মোদের মনের ভকতি,
        এনেছি মোদের ধর্মের মতি,  এনেছি মোদের প্রাণ—
        এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য  তোমারে করিতে দান।।
        কাঞ্চনথালি নাহি আমাদের,  অন্ন নাহিকো জুটে ।
        যা আছে মোদের এনেছি সাজায়ে  নবীন পর্ণপুটে ।
        সমারোহে আজ নাই প্রয়োজন— দীনের এ পূজা, দীন আয়োজন—
        চিরদারিদ্র্য করিব মোচন  চরণের ধুলা লুটে ।
        সুরদুর্লভ তোমার প্রসাদ  লইব পর্ণপুটে ।।
        রাজা তুমি নহ, হে মহাতাপস,  তুমিই প্রাণের প্রিয় ।
        ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব  তোমারি উত্তরীয় ।।
        দৈন্যের মাঝে আছে তব ধন,  মৌনের মাঝে রয়েছে গোপন
        তোমার মন্ত্র অগ্নিবচন— তাই আমাদের দিয়ো ।
        পরের সজ্জা ফেলিয়া পরিব  তোমারি উত্তরীয় ।
        দাও আমাদের অভয়মন্ত্র,  অশোকমন্ত্র তব ।
        দাও আমাদের অমৃতমন্ত্র,  দাও গো জীবন নব ।
        যে জীবন ছিল তব তপোবনে,  যে জীবন ছিল তব রাজাসনে,
        মুক্ত দীপ্ত সে মহাজীবনে  চিত্ত ভরিয়া লব ।
        মৃত্যুতরণ শঙ্কাহরণ  দাও সে মন্ত্র তব ।।

রাগ: ইমনকল্যাণ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

হে ভারত, আজি তোমার সভায় – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (জাতীয় সংগীত)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)
Next Post:হো, এল এল এল রে দস্যুর দল – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑