সেই ভালো মা, সেই ভালো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চণ্ডালিকা – গীতবিতান)
সেই ভালো মা, সেই ভালো।
থাক্ তোর মন্ত্র, থাক্ তোর–
আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই।
না না না, পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র–
পথ তো আর নেই বাকি!
আসবে সে, আসবে সে, আসবে,
আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে।
নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ,
বুকের জ্বালা দিয়ে আমি
জ্বালিয়ে দিব দীপখানি–
সে আসবে।
রাগ: ইমন-ভূপালী-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
Leave a Reply