• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে জন কে, সখী, বোঝা গেছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (মায়ার খেলা – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সে জন কে, সখী, বোঝা গেছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (মায়ার খেলা – গীতবিতান)

সে জন কে, সখী, বোঝা গেছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা)

সে জন কে, সখী, বোঝা গেছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (মায়ার খেলা – গীতবিতান)

সে জন কে, সখী, বোঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে।
ওই যে তরুতলে, বিনোদ-মালা গলে,
না জানি কোন্‌ ছলে বসে রয়েছে।
সখী কী হবে,
ও কি কাছে আসিবে কভু, কথা কবে।
ও কি প্রেম জানে, ও কি বাঁধন মানে।
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায়। (ওগো)
যেন কী গানের স্বরে, শ্রবণ আছে ভরে,
যেন কোন্‌ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।

রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

সে জন কে, সখী, বোঝা গেছে
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুরের জালে কে জড়ালে আমার মন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (নাট্যগীতি)
Next Post:সেই ভালো মা, সেই ভালো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চণ্ডালিকা – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑