• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সেই শান্তিভবন ভুবন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর(মায়ার খেলা – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সেই শান্তিভবন ভুবন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর(মায়ার খেলা – গীতবিতান)

সেই শান্তিভবন ভুবন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর(মায়ার খেলা – গীতবিতান)

সেই শান্তিভবন ভুবন কোথা গেল।
সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যা-সমীরণ,
সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন।
সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।
( শান্তার প্রতি ) এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,
এনেছি হৃদয় তব পায়–
শীতল স্নেহসুধা করো দান,
দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন।

রাগ: কাফি-সিন্ধু
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

সেই শান্তিভবন ভুবন – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর(মায়ার খেলা - গীতবিতান)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সেই ভালো মা, সেই ভালো – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চণ্ডালিকা – গীতবিতান)
Next Post:স্বরূপ তাঁর কে জানে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑