• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি লো সখি লো নিকরুণ মাধব – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখি লো সখি লো নিকরুণ মাধব – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

সখি লো, সখি লো, নিকরুণ মাধব – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

সখি লো, সখি লো, নিকরুণ মাধব
                   মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা,
রোয়বে না সো, না দিবে বাধা —
কঠিনহিয়া সই, হাসয়ি হাসয়ি
                   শ্যামক করব বিদায়।
          মৃদু মৃদু গমনে আওল মাধা,
          বয়নপান তছু চাহল রাধা,
চাহয়ি রহল স চাহয়ি রহল,
দন্ড দন্ড সখি, চাহয়ি রহল,
মন্দ মন্দ সখি, নয়নে বহল
                   বিন্দু বিন্দু জলধার।
          মৃদু মৃদু হাসে বৈঠল পাশে,
          কহল শ্যাম কত মৃদু মধু ভাষে,
টুটয়ি গইল পণ, টুটইল মান,
গদগদ আকুলব্যাকুলপ্রাণ,
          ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা,
গদগদ ভাষ নিকাশল আধা,
                   শ্যামক চরণে বাহু পসারি,
                   কহল — শ্যাম রে, শ্যাম হমারি,
রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো, রহ তুঁহু,
অনুখন সাথ সাথ রে রহ পঁহু,
তুঁহু বিনে মাধব, বল্লভ, বান্ধব,
                   আছয় কোন হমার!
পড়ল ভূমি’পর শ্যামচরণ ধরি,
রাখল মুখ তছু শ্যামচরণ’পরি
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি
                   রজনী করল প্রভাত।
মাধব বৈসল, মৃদু মধু হাসল,
কত অশোয়াসবচন মিঠ ভাষল,
          ধরইল বালিক হাত।
সখি লো, সখি লো, বোল ত সখি লো,
          যত দুখ পাওল রাধা
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে
          পাওল তছু কছু আধা?
হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি
          বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি
          দূর দূর চলি গেল।
অব সো মথুরাপুরক পন্থমে,
          ইঁহ যব রোয়ত রাধা,
মরমে কি লাগল তিলভর বেদন,
          চরণে কি তিলভর বাধা?
বরখি আঁখিজল ভানু কহে — অতি
          দুখের জীবন ভাই।
হাসিবার তর সঙ্গ মিলে বহু ,
          কাঁদিবার কো নাই।

রাগ: দেশ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখা মোদের বেঁধে রাখো প্রেমডোরে (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখিরে পীরিত বুঝবে কে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑