• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখা মোদের বেঁধে রাখো প্রেমডোরে (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখা মোদের বেঁধে রাখো প্রেমডোরে (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখা মোদের বেঁধে রাখো প্রেমডোরে (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখা, মোদের বেঁধে রাখো প্রেমডোরে।
আমাদের ডেকে নিয়ে চরণতলে রাখো ধ’রে— 
         বাঁধো হে প্রেমডোরে।
কঠোর পরানে কুটিল বয়ানে
তোমার এ প্রেমের রাজ্য রেখেছি আঁধার ক’রে।
আপনার অভিমানে দুয়ার দিয়ে প্রাণে
গরবে আছি বসে চাহি আপনা-পানে।
বুঝি এমনি করে হারাব তোমারে— 
ধূলিতে লুটাইব আপনার পাষাণভারে।
তখন কারে ডেকে কাঁদিব কাতর স্বরে।।

রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখা তুমি আছ কোথা (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখি লো সখি লো নিকরুণ মাধব – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑