• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখিরে পীরিত বুঝবে কে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখিরে পীরিত বুঝবে কে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

সখিরে পীরিত বুঝবে কে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)

সখিরে– পীরিত বুঝবে কে?
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
          বোলব, শুনবে কে?
রাধিকার অতি অন্তর বেদন
          কে বুঝবে অয়ি সজনী
কে বুঝবে সখি রোয়ত রাধা
          কোন দুখে দিন রজনী?
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও
         কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক
          একঠো আদর বাণী।
মিনতি করিলো সখি শত শত বার, তু
          শ্যামক না দিহ গারি,
শীল মান কুল, অপনি সজনি হম
          চরণে দেয়নু ডারি।
সখিলো–
বৃন্দাবনকো দুরুজন মানুখ
          পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত
          হমার শ্যামক নামে?
কলঙ্কিনী হম রাধা, সখিলো
          ঘৃণা করহ জনি মনমে
ন আসিও তব্‌ কবহু সজনিলো
          হমার অঁধা ভবনমে।
কহে ভানু অব– বুঝবে না সখি
          কোহি মরমকো বাত,
বিরলে শ্যামক কহিও বেদন
          বৃক্ষে রাখয়ি মাথ।

রাগ: তোড়ি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1284
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878ভ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখি লো সখি লো নিকরুণ মাধব – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ ঠাকুরের পদাবলী – গীতবিতান)
Next Post:সখী সাধ করে যাহা দেবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑