তুমি যেমন আমার আমি কি তেমন তোমার – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
তুমি যেমন আমার
আমি কি তেমন তোমার
পারবো না হতে কোন দিন।
বাঁধলে আমার জীবন
করলে আমায় আপন
ভুলবো না আমি কোন দিন।
তোমাকে দেখেছি আমি
প্রথম নয়ন মেলে
আমায় জাগাতে তুমি
যেদিন কাছেতে এলে।
সে আলো চোখের তারায়
রাখবো আমি চির দিন।।
তোমাকে পেয়েছি আমি
নিজেকে হারিয়ে ফেলে ।
কত যে না শোনা কথা
না বলে শুনিয়ে গেলে
যে কথা কবিতা ক’রে
পড়বো আমি চিরদিন ।।
.
গান – তুমি যেমন আমার আমি কি তেমন তোমার
লিরিক্স/গীতিকার – পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত – অজয় দাস
শিল্পী – আশা ভোঁসলে
চলচ্চিত্র – মিলন তিথি

Leave a Reply