চেনাতে আর দেরি লাগে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
চেনাতে আর দেরি লাগে
ঝিকমিক হীরে ফুল কোনটি
মোর বোনটি।
গোলাপ বনে সবার চেয়ে
টুকটুকে লাল ফুল কোনটি
মোর বোনটি।
ওই যে আকাশের রং
আজ হলো এতো নীল ।
ওই যে ভরা নদী জল
তাই হলো ঝিল মিল ।
কত যে রঙের
কত যে বাহার
সবচেয়ে সন্দের কোনটি
মোর বোনটি ।
ওই যে পাখিদের ঝাঁক
ওই সোনা রোদ্দুর
ওই যে প্রজাপতি
ওই যে ভ্রমরার সুর
নাচে ঝর্ণা
মেলে ওড়না ।
সব চেয়ে সুন্দর কোনটি
মোর বোনটি।
.
গান – চেনাতে আর দেরি লাগে
লিরিক্স/গীতিকার – পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত – অজয় দাস
শিল্পী – আশা ভোঁসলে
চলচ্চিত্র – মিলন তিথি

Leave a Reply