চুপি চুপি কেন এলে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
চুপি চুপি কেন এলে
এতদিন কোথায় ছিলে
কোনো কথা না বলে
চলো যাই দূরে চলে।।
রিম ঝিম রিম ঝিম বরষায় ভিজে
যায় যত কথা যত গান
ছোট এই ছাতাটায়
আর কত ঢাকা যায়
খুশি খুশি দুটি প্রাণ।
ঝড়ের তুফানে কি হবে কে জানে
শাসন বারণ ভেঙে গেলে
চলো যাই দূরে চলে।।
এই মেঘ বিদ্যুৎ রয়ে যাক চিরকাল
থামে না যেন এ ঝড়
বেশ হয় যদি পাই মুখোমুখি কাটাবার
ছোট খাটো কোন ঘর।
যেখানে দুজনে অঝোর শ্রাবণে
মনের কথাই যাবো বলে।।
.
গান – চুপি চুপি কেন এলে
লিরিক্স/গীতিকার – পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত – অজয় দাস
শিল্পী – আশা ভোঁসলে
চলচ্চিত্র – মিলন তিথি

Leave a Reply