সেই দুটি ফুল ফুটলো আবার – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
সেই দুটি ফুল ফুটলো আবার
ভরে গেল ফুল বীথি
আবার এলো যে সাধের মিলন তিথি।।
পৃথিবীর সীমা যত বড় হোক
তারো বড় এক দেশে
ভালোবাসা দিয়ে আমরা দুজনে
চলে যাই ভালোবেসে।
জেনো হারাবে না কিছু সবখানে রবে
চিরদিনই তার স্মৃতি।।
জীবনে জীবনে আমরা যেমন
একাকার হয়ে আছি
মধুর মরণে তেমন করেই
রয়ে যাবো কাছাকাছি।
তাই সব গান থামে থামে না কখনও
আমাদের এই গীতি ।।
.
গান – সেই দুটি ফুল ফুটলো আবার
লিরিক্স/গীতিকার – পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত – অজয় দাস
শিল্পী – আরতি মুখোপাধ্যায় / অজয় দাস
চলচ্চিত্র – মিলন তিথি

Leave a Reply