দে লো সখী, দে পরাইয়ে গলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দে লো সখী, দে পরাইয়ে গলে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
আধফোটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।
রাগ: দেশ-মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply