দূরে দাঁড়ায়ে আছে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দূরে দাঁড়ায়ে আছে,
কেন আসে না কাছে।
যা, তোরা যা সখী, যা শুধা গে,
ঐ আকুল অধর আঁখি কী ধন যাচে।
ছি, ওলো ছি, হল কী, ওলো সখী।
লাজ-বাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল!
কেমনে যাব, কী শুধাব।
লাজে মরি, কী মনে করে পাছে।
যা, তোরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।
রাগ: ভৈরব-ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
.
দূরে দাঁড়ায়ে আছে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে।
যা তোরা যা সখী, যা শুধা গে
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।
ছি ওলো ছি, হল কী, ওলো সখী।
লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল!
কেমনে যাব। কী শুধাব।
লাজে মরি, কী মনে করে পাছে।
যা, তোরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে॥
রাগ: ভৈরব-ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply