• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             দেখ্‌ চেয়ে দেখ্‌ তোরা জগতের উৎসব। 
             শোন্‌ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।। 
        জগতের যত কবি                   গ্রহ তারা শশী রবি 
             অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব। 
             কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,
             না জানি করেছে পান কী মহা অমৃতধারা। 
        না জানি কাহার কাছে           ছুটে তারা চলিয়াছে–
             আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব। 
             দেখ্‌ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়।
             দেখ্‌ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়।
        আঁখি মোর কার দিকে         চেয়ে আছে অনিমিখে–
             কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব।।

রাগ: মিশ্র ভৈরব-ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

দেখ চেয়ে দেখ তোরা জগতের উৎসব (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দে লো সখী, দে পরাইয়ে গলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দেখা যদি দিলে ছেড়ো না আর (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑