• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাঁহার অসীম মঙ্গললোক হতে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তাঁহার অসীম মঙ্গললোক হতে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তাঁহার অসীম মঙ্গললোক হতে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                 তাঁহার অসীম মঙ্গললোক হতে 
                    তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে 
                 অনন্তেরই পরশরসের স্রোতে 
                    দিয়েছে আজ বসন্ত জাগায়ে । 
                 তাই সুধাময় মিলনকুসুমখানি 
                 উঠল ফুটে কখন নাহি জানি–
                 এই কুসুমের পূজার অর্ঘ্যখানি 
                    প্রণাম করো দুইজনে তাঁর পায়ে । 
                 সকল বাধা যাক তোমাদের ঘুচে,
                    নামুক তাঁহার আশীর্বাদের ধারা । 
                 মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,
                    শান্তিপবন বহুক বন্ধহারা । 
                 নিত্যনবীন প্রেমের মাধুরীতে 
                 কল্যাণফল ফলুক দোঁহার চিতে,
                 সুখ তোমাদের নিত্য রহুক দিতে 
                     নিখিলজনের আনন্দ বাড়ায়ে ।।

রাগ: সাহানা
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ বৈশাখ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মে, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তবে সুখে থাকো (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑