• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              তাঁহার আনন্দধারা   জগতে যেতেছে বয়ে,
              এসো সবে নরনারী  আপন হৃদয় ল’য়ে।। 
              সে আনন্দে উপবন  বিকশিত অনুক্ষণ,
              সে আনন্দে ধায় নদী   আনন্দবারতা ক’য়ে।। 
              সে পুণ্যনির্ঝরস্রোতে    বিশ্ব করিতেছে স্নান,
              রাখো সে অমৃতধারা    পূরিয়া হৃদয় প্রাণ। 
              তোমরা এসেছ তীরে– শূন্য কি যাইবে ফিরে,
              শেষে কি নয়ননীরে   ডুবিবে তৃষিত হয়ে।। 
              চিরদিন এ আকাশ   নবীন নীলিমাময়,
              চিরদিন এ ধরণী   যৌবনে ফুটিয়া রয়। 
              সে আনন্দরসপানে  চিরপ্রেম জাগে প্রাণে,
              দহে না সংসারতাপ  সংসার-মাঝারে র’য়ে।।

রাগ: বাহার
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তাঁহার অসীম মঙ্গললোক হতে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তাঁহার প্রেমে কে ডুবে আছে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑