তবে সুখে থাকো (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তবে সুখে থাকো, সুখে থাকো– আমি যাই– যাই।
সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই।
অধীর হ’য়ো না, সখী,
আশ মেটালে ফেরে না কেহ,
আশ রাখিলে ফেরে।
ছিলাম একেলা সেই আপন ভুবনে,
এসেছি এ কোথায়।
হেথাকার পথ জানি নে, ফিরে যাই।
যদি সেই বিরাম-ভবন ফিরে পাই।
সখী, ওরে ডাকো ফিরে।
মিছে খেলা মিছে হেলা কাজ নাই।
অধীরা হ’য়ো না, সখী,
আশ মেটালে ফেরে না কেহ,
আশ রাখিলে ফেরে।
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
.
তবে সুখে থাকো, সুখে থাকো (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তবে সুখে থাকো, সুখে থাকো। আমি যাই– যাই।
সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই।
অধীর হ’য়ো না, সখী,
আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে।
ছিলাম একেলা সেই আপন ভুবনে- এসেছি এ কোথায়।
হেথাকার পথ জানি নে, ফিরে যাই।
যদি সেই বিরামভবন ফিরে পাই।
সখী, ওরে ডাকো ফিরে। মিছে খেলা মিছে হেলা কাজ নাই।
অধীরা হ’য়ো না, সখী,
আশ মেটালে ফেরে না কেহ আশ রাখিলে ফেরে॥
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply