• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুক্ত কর মা মুক্তকেশী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মুক্ত কর মা মুক্তকেশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মুক্ত কর মা মুক্তকেশী।
কালের হাতে সঁপে দিয়ে মা,
ভুলেছ কি রাজ-মহিষী।
তারা কত দিনে কাটবে আমার,
এ দুরন্ত কালের ফাঁসি॥
প্রসাদ বলে কি ফল হবে, হই যদি গো কাশীবাসী।
ঐ যে বিমাতাকে মাথায় ধ’রে,
পিতা হলেন শ্মশানবাসী॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মুক্ত কর মা মুক্তকেশী।
ভবে যন্ত্রণা পাই দিবানিশি॥
কালের হাতে সঁপে দিয়ে মা, ভুলেছ কি রাজমহিষী।
তারা কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি॥
প্রসাদ বলে কি ফল হবে হই যদি গো কাশীবাসী।
ঐ যে বিমাতাকে মাথায় ধ’রে পিতা হলেন শ্মশানবাসী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মোরে তরা ব’লে কেন না ডাকিলাম – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑