• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরে তরা ব’লে কেন না ডাকিলাম – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মোরে তরা ব’লে কেন না ডাকিলাম – লিরিক্স – রামপ্রসাদ সেন
জংলা – একতালা।

মোরে তরা ব’লে কেন না ডাকিলাম।
আমার এ তনু-তরণী ভব-সাগরে ডুবাইলাম॥
এ ভব-তরঙ্গে তরী বাণিজ্যে আনিলাম।
তাতে ত্যজিয়া অমূল্য নিধি পাপে পূরাইলাম॥
বিষম-তরঙ্গ-মাঝে চেয়ে না দেখিলাম।
মন-ডোরে ও চরণ হেলে না বাঁধিলাম॥
প্রসাদ বলে মা গো, আমি কি কাজ করিলাম।
আমার তুফানে ডুবিল তরী আপনি মজিলাম॥

পাঠান্তর / পাঠভেদ:

মোরে তরা বোলে কেন না ডাকিলাম।
এ তনু তরণি ভব-সাগরে ডুবালাম॥
এ ভব-তরঙ্গে তরি বাণিজ্যে আনিলাম।
ত্যজিয়া অমূল্য নিধি পাপে পুরাইলাম॥
বিষম তরঙ্গ মাঝে চেয়ে না দেখিলাম।
মন-ডোরে ও চরণ হেলে না বাঁধিলাম॥
প্রসাদ বলে মাগো আমি কি কাজ করিলাম।
তুফানে ডুবিল তরি আপনি মজিলাম॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মুক্ত কর মা মুক্তকেশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মোহিনী আশা বাসা, ঘোর তমোনাশা বামা কে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑