• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন
মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে।
মা বেটি কি মাটির মেয়ে, মিছে খাটি মাটি নিয়ে॥
করে অসি মুণ্ডমালা, সে মা-টী কি মাটির বালা,
মাটিতে কি মনের জ্বালা দিতে পারে নিবাইয়ে?
শুনেছি মা’র বরণ কালো, সে কালোতে ভুবন আলো,
মায়ের মত হয় কি কালো, মাটিতে রং মাখাইয়ে?
মায়ের আছে তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন;
কোন্ কারিগর আছে এমন, দিবে একটি নিরমিয়ে?
অশিবনাশিনী কালী, সে কি মাটি খড় বিচালি?
সে ঘুচাবে মনের কালি, প্রসাদে কালী দেখাইয়ে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মায়ের নাম লইতে অলস হইও না – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মুক্ত কর মা মুক্তকেশী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Comments

  1. Sukanta Roy

    September 3, 2026 at 9:54 am

    Its a very beautiful Ramprashadi song.I like this song.I like Ramprashadi song.Jay Maa Kali.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑